× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ’লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে বৈষম্যবিরোধীরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:০১ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম

আ’লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রবা ফটো

আ’লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রবা ফটো

চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা, রাষ্ট্র কর্তৃক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের লাইফটাইম দায়িত্ব নেওয়ার দাবিও রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়কে অনশনে বসেন বৈষম্যবিরোধীরা। এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী এই অনশনে অংশ নেন।

এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাসেল আহমেদ। তিনি বলেন, ‘চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই- পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই-বোনদের ওপর গুলি চালিয়েছে; তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে না আমরা এখান থেকে উঠব না। যে জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।’

৮ দফা দাবি হলো- দ্রুত বিচার আইনে বিভাগীয় ট্রাইব্যুনাল করে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে জড়িতদের বিচার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার, রাষ্ট্রীয়ভাবে ঘোষণাপত্র দেওয়া, আওয়ামী লীগ শাসনামলের হত্যাসহ সব অপরাধের বিচার, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, নতুন সংবিধান প্রণয়ন ও সংস্কারের রূপরেখা প্রদানপূর্বক বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের লাইফটাইমের জন্য রাষ্ট্রকে দায়িত্ব নেওয়া।

অনশনে অংশ নেওয়া মহসীন কলেজের শিক্ষার্থী নীলা আফরোজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই ৮ দফা মেনে না নাওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। এর মধ্যে প্রশাসনের কিছু কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন ঢাকায় প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের তারা বিষয়টি জানাবেন। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অনশন চলছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা