× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলায় মা‌য়ের অগোচরে পা‌নি‌তে ডু‌বে রা‌ফিয়া আক্তার না‌মে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) সকা‌লের দি‌কে এই ঘটনা ঘ‌টে।

নিহত রা‌ফিয়া ভোলা সদর উপ‌জেলার চরসামাইয়া ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়ার্ডের চর শিপ‌লি গ্রা‌মের মো. রা‌সে‌লের মে‌য়ে।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

এ বিষয়ে স্থানীয় শি‌ব্বির হোসাইন জানান, বৃহস্প‌তিবার সকাল থে‌কেই শিশু রা‌ফিয়ার মা তন্নী বেগম তার সংসা‌রের কাজ নি‌য়ে ব‌্যস্ত ছি‌লেন। সকাল আনুমা‌নিক ৯ টার দি‌কে তিনি থালা-বাসন ধোয়ার জন‌্য বসতঘ‌রের পা‌শের পুকু‌রে যান। ধোয়া শে‌ষে ঘ‌রে ফি‌রে আস‌লে শিশু‌টি তার মা‌য়ের অলক্ষ্যে ওই পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে যায়। দীর্ঘক্ষণ শিশু‌টি‌কে দেখ‌তে না পে‌য়ে আশেপাশে খোঁজাখু‌জি কর‌লে পুকু‌রে শিশু‌টি‌কে ভাস‌তে দে‌খেন। এরপর স্থানীয়‌দের সহ‌যোগীতায় শিশুটিকে দ্রুত উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নিলে সেখানকার চি‌কিৎসকরা শিশু‌টি‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা