× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১২:২১ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:০৪ পিএম

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। 

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর আবু সালে মো. নাসিম। তিনি বলেন, আদালতে দুটি মামলায় সাত দিনের রিমান্ড চাইলে তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে দুই দিনের জেল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। আদালতে আসামিপক্ষের আইজিবি ছিলেন ইব্রাহিম শাহীন।

৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম একটি মামলা করেছিলেন। ওই মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নেওয়া হয়।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপনে থাকেন ফরহাদ হোসেন। ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন থেকে হত্যা মামলায় তাকে আটক করেছিল র‍্যাব। তার নামে রাজধানীতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা