× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে কৃষক হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ০৯:৪৫ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১১:১৪ এএম

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর করে কারাগারে থাকতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়ার আফসার আলী, মিজানুর রহমান মিজান, মো. সুমন ও রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের মো. সাগর।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল হালিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নথির বরাতে তিনি জানান, ২০১৩ সালের ১১ জুলাই জমি নিয়ে দ্বন্দ্ব থেকে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের পশুরামের আখক্ষেতে ফেলে রাখেন আসামিরা। ওই দিন নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি হত্যা মামলা করেন। সে মামলায় তাদের গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা