× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনে মুক্তির পর ফের আটক সাবেক এমপি কামাল

রাজশাহী অফিস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ০০:৫৭ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ০১:০৩ এএম

জামিনে মুক্তির পর বুধবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আটক করা হয় আবুল কালাম আজাদকে। ছবি : প্রবা

জামিনে মুক্তির পর বুধবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আটক করা হয় আবুল কালাম আজাদকে। ছবি : প্রবা

জামিনে মুক্তির পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আবারও আটক করা হয়েছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে। 

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন ডেপুটি জেলার জানান, ৫ আগস্টের ঘটনায় বাগমারা থানার দুটি মামলায়  বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। সম্প্রতি দুটি মামলাতেই হাইকোর্ট থেকে তিনি জামিন পান। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সন্ধ্যায় মুক্তি দেয়া হয়।

নৌকা প্রতীকে এমপি হবার আগে তিনি বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে ২১ জানুয়ারি কালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় তাকে কারা ফটক থেকে গোয়েন্দা সংস্থার লোকেরা আটক করে।

এদিকে কালামের মুক্তির খবরে বুধবার বিকেল থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিতে থাকে। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে কারা ফটক থেকে তাদেরকে দূরে রাখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা