× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধের জেরে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪১ পিএম

বিরোধের জেরে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিপুল শেখ নামের এক ভ্যানচালককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী শেফালী বেগমসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত বিপুল ও তার স্ত্রীকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ময়েন মোল্যা ও সুমন শেখকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুচিয়াগ্রামের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের সিদ্দিক শেখের জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। গত মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমি সার্ভেয়ার পরিদর্শন করেন। সেখানে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ভ্যানচালক বিপুল শেখ তার স্ত্রীসহ চারজন আহত হয়েছে। 

আহত বিপুল শেখের দলনেতা উজ্জ্বল শেখ বলেন, ‘মঙ্গলবার সকালে আমাদের দলের রুবেল শেখের জমি মাপতে সার্ভেয়ার এসেছিল। সেখানে নজরুল শেখ সবার সামনে আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের হুমকি দেয়। আজ (গতকাল) সকালে নজরুল শেখের নেতৃত্বে তার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের দলের তিনজনকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত বিপুল ও তার স্ত্রীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপুলের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।’

ঘটনা অস্বীকার করে নজরুল শেখ বলেন, ‘রুবেল শেখের সঙ্গে আমার দলের সমর্থক সিদ্দিক শেখের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই জমি মঙ্গলবার সকালে সার্ভেয়ার মাপতে আসে। তখন আমাদের লোকজনকে বিপুল শেখ মারধর করার হুমকি দেয়। আজ (গতকাল) বিপুল শেখসহ তাদের গ্রুপের লোকজনই আমাদের লোকজনের ওপর হামলা করে। এতে সুজন শেখ গুরুতর আহত হয়েছে।’ 

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, সংঘর্ষের সংবাদে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জমিজমা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা