× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় আতশবাজির আগুনে পুড়ল পলিথিন তৈরির কারখানা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:২৪ পিএম

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টায় ফতুল্লার লালপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টায় ফতুল্লার লালপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আতশবাজির স্ফুলিঙ্গ থেকে আল মদিনা ট্রেডার্স নামের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টায় থানার লালপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণে ন আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পাশের এলাকা লালপুরের একটি পলিথিন কারখানায় ছিটকে পড়ে। মুহূর্তেই টিনশেড কারখানাটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে।

কারখানার মালিক সুমন মিয়া বলেন, ‘আতশবাজির আগুনের স্ফুলিঙ্গ পড়ে কারখানার এক পাশে আগুন লাগে। ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সুতা থাকায় আগুন অল্পতেই ছড়িয়ে পড়ে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। রাত সোয়া ২টার দিকে আমরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হই।’

তিনি আরও বলেন, ‘আশেপাশে পুকুর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুনে কারখানায় মজুত থাকা পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে। যতটুকু শুনেছি পাশের একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা