× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারঘাটে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখিয়ে চার বাড়িতে হামলা

রাজশাহী অফিস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২২:১৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ২২:১৮ পিএম

চারঘাটে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখিয়ে চার বাড়িতে হামলা

রাজশাহীর চারঘাটে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে চার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় মুনশাদ আলী নামের একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ডাকরা বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার সকাল ৯টার দিকে হেলমেট পরে প্রায় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতে পিস্তল নিয়ে গুলিবর্ষন করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ডাকরা বাজারের সন্নিকটে চারঘাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুস সালামের নিকট আত্মীয় আসাদুল ইসলাম আশিকের বাড়িতে বাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর পাশেই সিহাব, আলাউদ্দিন বাবু, বুলবুল ও ঝন্টুর বাড়িতেও ভাঙচুর করা হয়। এ সময় মুনশাদ আলী নামের একজন বাধা দিলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বিএনপির দলীয় কার্যালয়ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। যখন দুর্বৃত্তরা গুলিবর্ষন করে আতঙ্ক সৃষ্টি করছিল তখন পাশেই এলাকাবাসী দাঁড়িয়ে ছিল। তবে অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি। প্রায় আধা ঘণ্টাব্যাপী গুলি করতে করতে ঘটনাস্থল থেকে সরে যায় দুর্বৃত্তরা। 

এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, সোমবার জনৈক এক কলেজছাত্রীকে ইভিটিজিং করছিল কয়েকজন যুবক। এতে প্রতিবাদ করে রাজুসহ একাধিক যুবক। এ নিয়ে ডাকরা পুর্বপাড়া গ্রামের আফছার আলীর ছেলে মনোয়ার হোসেন রাজুর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে রাজু, মিঠুন ও সিহাবের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক অস্ত্র হাতে আশিক, বাবু, ঝন্টু ও বুলবুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। 

এ বিষয়ে মঙ্গলবার বিকালে আহত মুনশাদের ছেলে সাবেক যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। 

চারঘাট মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা