× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বছর পর ভারসাম্যহীন শরীফকে ফিরে পেল তার পরিবার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম

দুই বছর পর ভারসাম্যহীন শরীফকে ফিরে পেল তার পরিবার

দুই বছর আগে চট্টগ্রাম থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন শরীফ স্বজনের কাছে ফিরেছেন। কক্সবাজারের টেকনাফের স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগী তহবিল-মারোত এর নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

মারোতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানবিক দায়বোধ থেকে মারোতের স্বেচ্ছাসেবী সেবা কার্যক্রম চালাচ্ছেন। মূলত পরিবার থেকে বিচ্ছিন্ন ও নিখোঁজ হয়ে টেকনাফে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন লোকজনকে খাবার সরবরাহ, চিকিৎসা ও সেবা প্রদানের তৎপরতা চালাচ্ছেন। যারা সুস্থ হয়ে নাম পরিচয় বলতে পারেন তাদের স্বজনদের কাছে ফেরত পাঠানো হয়। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪৮জন কে পরিবারের কাছে হস্তান্তর করেছে এই সংগঠন।

৪৮তম স্বজনদের কাছে ফেরত যাওয়া মোহাম্মদ শরীফ ওরফে বাইল্যা চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গুনদন্ডী শামু চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তার বয়স এখন ৪০ বছর। তিনি শৈশবে এলাকার অন্য শিশুদের মত স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হচ্ছিলেন। কিন্তু ৮ বছর বয়সে অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। সেই থেকে দীর্ঘ ৩২ বছর ধরে তিনি অসুস্থ।

মারোত ও স্বজনরা জানিয়েছেন, গত দুই বছর আগের একদিন মোহাম্মদ শরীফ প্রতিদিনকার মত বাড়ীর আশপাশের এলাকায় ঘুরাঘুরি করছিলেন। প্রতিদিন সন্ধ্যা ও রাতের কোন এক সময় বাড়িতে ফিরলেও ওইদিন আর ফিরেননি। পরে স্বজন ও আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সেই থেকে শরীফ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক পর্যায়ে গত দেড় বছর আগে টেকনাফ পৌরসভা এলাকায় পৌঁছান। সেই থেকে শরীফ টেকনাফ পৌরসভাস্থ পুরাতন বাস টার্মিনাল এলাকার আবাসিক হোটেল রাজমহলের নিচে আশ্রয় নেন। প্রতিদিন টেকনাফের বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করলেও রাতে হোটেলটির নিচে কাটাতেন।

মানসিক ভারসাম্যহীন শরীফকে নিয়মিত একই জায়গায় দেখতে পেয়ে একদিন কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ কামাল। কিন্তু শরীফ ছিলেন ভাব লেশহীন। প্রথমদিকে কামালের সঙ্গে কোনো কথাই বলতেন না। এভাবে প্রায় প্রতিদিনই আলাপের চেষ্টা চালিয়ে যান তিনি। শরীফকে খাবার খাওয়ানোর পাশাপাশি কিছুটা পরিচর্যাও করেন মানবিক কামাল । বেশ কিছুদিন চেষ্টার পর শরীফের সঙ্গে ভাব জমে কামালের। এতে প্রায় বছর খানেক চেষ্টার শরীফের কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে পারেন। তিনি ব্যক্তি উদ্যোগে শরীফকে বাড়ি পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্বেচ্ছাসেবী সংগঠন মারোতের সহায়তায় শরীফের স্বজনদের সন্ধান পান।

মানসিক ভারসাম্যহীন শরীফের খোঁজ পেয়ে বাড়ি নিয়ে যেতে টেকনাফ আসেন ভগ্নিপতি মোহাম্মদ হারুনুর রশিদ। দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ শ্যালকের অবশেষে সন্ধান পেয়ে দারুণ খুশি তিনি। আর মানবিক কাজের জন্য মারোতের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা