× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ট্রেন চলাচল ব‌ন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৩ পিএম

রাজবাড়ীতে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশ‌নে এসে ফি‌রে যা‌চ্ছেন যাত্রীরা। প্রবা ফটো

রাজবাড়ীতে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশ‌নে এসে ফি‌রে যা‌চ্ছেন যাত্রীরা। প্রবা ফটো

রেলওয়ের রানিং স্টাফ ঐক্য প‌রিষদের কর্মবির‌তির কার‌ণে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে‌ছেন রাজবাড়ীর ট্রেনে চলাচলকারী যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে গোয়াল‌ন্দ ঘাটগামী শাটল, ফ‌রিদপু‌রের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস-১, কুষ্টিয়ার পোড়াদহগামী শাটল ও ভা‌টিয়াপাড়াগামী ভা‌টিয়াপাড়া এক্সপ্রেস-১ ট্রেন ছেড়ে যায়নি বা আসেনি।

এছাড়া ঢাকা থেকে ছে‌ড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রাজশাহী থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী মধু‌মতি এক্সপ্রেস ট্রেনটিও কর্মবির‌তির কার‌ণে ছে‌ড়ে আসেনি।

এদি‌কে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশ‌নে এসে ফি‌রে যা‌চ্ছেন অনেক যাত্রী। তারা বিকল্প উপা‌য়ে গন্ত‌ব্যে যাওয়ার চেষ্টা কর‌ছেন।

এ বিষয়ে স্টেশনে আসা যাত্রীরা জানান, জরুরি প্রয়োজ‌নে ট্রেনে যাওয়ার জন‌্য আস‌লেও তা বন্ধ থাকায় তারা যে‌তে পার‌ছেন না। স্টেশ‌নে এসে ফি‌রে যে‌তে হ‌চ্ছে। এখন বা‌সেরও টি‌কেট পাওয়া যা‌চ্ছে না। তাছাড়া বা‌সে যাত্রা নিরাপদ নয়। বাসে ভাড়া ও সময় দু‌টোই বে‌শি লাগে। দ্রুত এ সমস‌্যার সমাধান হওয়া উচিত।

রাজবাড়ী রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখা সম্পাদক স‌ফিকুর রহমান খান বলেন, ‘আমা‌দের ন‌্যায‌্য দা‌বি-দাওয়া মে‌নে না নেওয়ায় আমরা অনির্দিষ্টকা‌লের জন‌্য কর্মবির‌তি শুরু ক‌রে‌ছি। ত‌বে এ জন‌্য আমরা সাধারণ জনগণের কা‌ছে ক্ষমা চাইছি। আমরা এখনও চাই ট্রেন চলুক, আমাদের প‌ক্ষে প্রজ্ঞাপন দি‌লেই আমরা কা‌জে ফি‌রে যাব। আমা‌দের এ দা‌বি নতুন না, দীর্ঘদিনের দা‌বি। বিভিন্ন সময় কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও দা‌বি মে‌নে নেওয়া হয়নি। ত‌বে এবার অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কর্মবির‌তি অব‌্যাহত থাকবে।'

রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী ব‌লেন, ‘রা‌নিং স্টাফ‌দের কর্মবির‌তির কার‌ণে ট্রেন চলাচল বন্ধ র‌য়েছে। ত‌বে আমরা যথাযথভা‌বে দ্বা‌য়িত্ব পালন করছি এবং আশা করছি দ্রুত এ সমস‌্যার সমাধান হ‌বে।’

স্টেশন প্লাটর্ফম এলাকার নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে সদর থানা, সদর ফাঁড়ি, রেলও‌য়ে (জিআর‌পি) থানা ও আরএন‌বি পুলিশ সদস‌্যরা দায়িত্ব পালন কর‌ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা