× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবি শিক্ষার্থী অর্ণব হত্যা মামলা

গোলাম রব্বানীকে দুই দিনের রিমান্ড

খুলনা অফিস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

গোলাম রব্বানী। ছবি : সংগৃহীত

গোলাম রব্বানী। ছবি : সংগৃহীত

খুলনার শেখপাড়া তেতুলতলা মোড়ে শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামি গোলাম রব্বানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

সোমবার সোনাডাঙ্গা থানার পুলিশ গোলাম রব্বানীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত পরিস্থিতি বিবেচনা করে তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আসামি গোলাম রব্বানীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হতে পারে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শেখপাড়া তেতুলতলা মোড়ে সন্ত্রাসীরা শিক্ষার্থী অর্ণবকে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত অর্ণবের বাবা নিতিশ কুমার অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ণবের তিন বন্ধুর মধ্যে দুইজনকে শর্তসাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। তবে গোলাম রব্বানীকে গ্রেপ্তার দেখানো হয় এবং বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

অর্ণব হত্যাকাণ্ডের ঘটনা খুলনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে কোনো পূর্বপরিকল্পনা বা দলীয় বিরোধ রয়েছে কি না- তা উদ্ঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা