সাদপন্থী-জুবায়েরপন্থী সংঘর্ষ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:২২ পিএম
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গত বছরের ১৮ ডিসেম্বর জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
তুরাগের বিশ্ব ইজতেমার মাঠে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সংঘর্ষের ৪৬দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মো. মিজানুর রহমান নামের আরও একজন মারা গেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া এলাকায়। তিনি মো. সবির উদ্দিনের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর তুরাগে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমান আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।