× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে সুরঙ্গ করে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:০৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:১২ পিএম

লালমনিরহাট বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় ডাকাতি চেষ্টার খবর শুনে ব্যাংকের সামনে ভীড় করেন উৎসুক জনতা। প্রবা ফটো

লালমনিরহাট বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় ডাকাতি চেষ্টার খবর শুনে ব্যাংকের সামনে ভীড় করেন উৎসুক জনতা। প্রবা ফটো

লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে লোকজন টের পেলে পালিয়ে যায় তারা। সেখানে টাকা বা অন্যকিছু খোওয়া গেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ, সেনাবাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার পেছনের দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিয়ন বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা ব্যক্তিরা। এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালের কাছে সুরঙ্গ দেখতে পায়। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকা ঘিরে রাখেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, ব্যাংকের কিছু খোয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে কর্তৃপক্ষ মামলা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা