× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধ : বড় ভাইকে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

লক্ষ্মীপুর সংবাদদাতা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১২:১১ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৩:৪৯ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে তার বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার দমদমা পুকুরপাড় এলাকায় বুধবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 

নিহত তোফায়েল আহমেদ পৌরসভার লাহারকান্দি এলাকার মৃত মমতাজুর রহমানের ছেলে।

তোফায়েলর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। তিনি একাই বাড়িতে বসবাস করছিলেন। আটক হোসেন আহমেদ ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নিহতের আপন ছোট ভাই।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, তোফায়েল আহমেদ ও হোসেন আহমেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার সকালে তোফায়েলের সঙ্গে হোসেনের স্ত্রী জেসমিন বেগমের বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় হোসেন বাড়িতে এলে জেসমিন তার কাছে বিচার দেন। স্ত্রীর কথা শুনে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হন হোসেন। এরপর এশার নামাজের পর তোফায়েল স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে হোসেন তার ওপর হামলা করে। ছোট ভাই হোসেন তার হাতে থাকা দা দিয়ে বড় ভাই তোফায়েলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হোসেন আহমদকে আটক করে পুলিশ।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। অভিযুক্ত হোসেন আহমদকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা