× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারখানার দূষিত বর্জ্যে মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬ পিএম

কারখানার দূষিত বর্জ্যে মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নদীদূষণে দেশীয় জাতের মাছ মরে ভেসে উঠছে। এতে নদীর তীরবর্তী এলাকায় দুর্গন্ধে পরিবেশদূষিত হচ্ছে। সম্প্রতি উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছেÑ দশানী, ষাটনল, জেলেপাড়া, বাবু বাজার এলাকায় নদীর পানিতে মরা মাছ ভাসছে। 

ইলিশের পোনা জাটকা, পোয়া, বেলে, চেউয়া, চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুকসহ নদীতে থাকা বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে যাচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে সচেতন মহল। এ ছাড়া ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি।

এদিকে মেঘনার পাড়ে মরে ভেসে ওঠা এবং পাড়ে জমে থাকা বিভিন্ন প্রজাতির মাছ কুড়িয়ে নিচ্ছে স্থানীয়রা। কয়েক দিন ধরে স্থানীয়রা মাছ সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে। অনেকে মরা মাছ নিতে নদীর পাড়ে ভিড় করা শুরু করেছে।

স্থানীয় মমিনুল জানান, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশ দিয়ে আসায় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদীর পাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ঢাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার নদীর পানি এখানে প্রবেশ করেছে। এক সপ্তাহ ধরে নদীর পানির রঙ বদলে যাচ্ছে। শহরের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। পানির পিএইচ ও অ্যামোনিয়া মাত্রার চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। 

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধান করা হবে। বর্জ্যের কারণে নদীর পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে ভেসে ওঠে। খবর পাওয়ার পরপরই সহকারী মৎস্য কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করতে পাঠানো হয়েছে। এ ছাড়া দূষিত পানির নমুনাও সংগ্রহ করেছি আমরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা