× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে অনুপ্রবেশ

বাংলাদেশীকে খুন করে পালিয়ে গেলেন ভারতীয় নাগরিক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ২১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশীকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বাংলাদেশীর নাম আহাদ আলী। তিনি মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভারতীয় ওই নাগরিকের নাম হায়দর আলী। তিনি ভারতের ত্রিপুরার হিরাছড়া এলাকার বাসিন্দা। নিহত আহাদ আলী অভিযুক্ত হায়দর আলীর সমন্ধি বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সিলট ওসমানী হাসপাতাল তার মৃত্যু হয়।

নিহত আহাদ আলীর আত্মীয় সত্তার আলী জানান, দুপুরে পরিকল্পনা করে হামলা করা হয়। হামলার পর হায়দর আলী কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে পালিয়ে যাযন। দুই দেশের সংশ্লিষ্টতায় আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, চিকিৎসাধীন অবস্থায় আহাদের মৃত্যুর খবর জেনেছি। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা