× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৮ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:২০ পিএম

বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র রবিবার ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র রবিবার ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

গতবছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে বগুড়া সদর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদামাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্র দুটির মধ্যে একটি এলএমজি ও অন্যটি চাইনিজ রাইফেল।’

ওসি আরও বলেন, 'গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময়  থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগীতায় ২৪ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি ১৫টি অস্ত্রের মধ্যে আরও দুটি অস্ত্র আজ রবিবার ডোবা থেকে উদ্ধার করা হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা