মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫২ পিএম
মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে জেলা প্রশাসকের উদ্যোগে চা-শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে শ্রমিকদের মাঝে কম্বল (শীত বস্ত্র) বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
রবিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সুরমা চা-বাগানের ফ্যাক্টরির সামনে ১০০ জন চা-শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাসেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, বাগান ব্যবস্থাপক বাবুল সরকারসহ বাগান পঞ্চায়েতের নেতাকর্মীরা।