× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ চুরিকে কেন্দ্র করে এক পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ২২:১২ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে মারপিট ও হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মারপিট ও হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, জিউধরা ইউনিয়নের আল আমিন জোমাদ্দার ও তার বাবা মাদ্রাসা বাজার জামে মসজিদের ইমাম ইয়াসিন জোমাদ্দার এবং ফুফু সেলিনা বেগম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা জিউধরা ইউনিয়নের আল আমিন ও তার বাবা ইয়াসিন এবং সেলিনা বেগমকে রবিবার সকালে একই গ্রামের প্রতিবেশী ইব্রাহিম জোমাদ্দারের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল পরিকল্পিতভাবে হামলা করে। এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে আল আমিনকে জখম করেন। তাদের বাধা দিলে তার বাবা ও ফুফুকে মারধর করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

হাসপাতালে চিকিৎসাধীন আল আমিন বলেন, ‘আমাদের মাছের ঘের থেকে প্রতিবেশী ইব্রাহিম মাছ ধরে নিয়ে যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়। এসময় তিনি তার লোকজন নিয়ে আমাদেরকে কুপিয়ে জখম করেন। ওরা আওয়ামী লীগের সময় এলাকায় অত্যাচার করেছে, এখনও অন্যায়ভাবে জোর খাটাচ্ছে। এ ঘটনার ন্যায়বিচার চাই।’

জিউধরা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘আল আমিন জোমাদ্দার আমাদের দলের একজন সক্রিয় কর্মী। তার পরিবারের ওপর এ সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।' 

এ ব্যাপারে ইব্রাহিম জোমাদ্দারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেন, ‘জিউধরা ইউনিয়নে হামলার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা