টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম
পূবালী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইলের প্রধান শাখা স্থানান্তর করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের মসজিদ রোডে ফিতা কেটে দ্বারোদঘাটন করেন টাঙ্গাইলের আঞ্চলিক কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন।