× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ০০:২৭ এএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ০০:২৮ এএম

উদ্ধার করা চাল-ডাল। প্রবা ফটো

উদ্ধার করা চাল-ডাল। প্রবা ফটো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চাল-ডালসহ তিন জনকে আটক করে পুলিশ। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- উপজেলার চরবওলা এলাকার রমজান আলী, তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন ও একই এলাকার ফারজানা।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের সময় খবর পেয়ে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিনজনকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তিদের দাবি এসব মালামাল কিসের সে বিষয়ে তারা জানতেন না। তারা দিনমজুর হিসেবে কাজ করেন।

ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা