যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২১:০২ পিএম
ফাহিম বিশ্বাস (বাঁয়ে) ও নাজমুস সাকিব। ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কীর্তিপুর পুরাতন যাত্রী ছাউনির সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- নাজমুস সাকিব ও ফাহিম বিশ্বাস। সাকিব যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলার পারবাজারের মৃত সোহেল হোসেনের ছেলে। ফাহিম ঝিকরগাছা বাজারের কসমেটিক ব্যবসায়ী ও কৃষ্ণনগর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বেপরোয়া গতিতে যশোর থেকে ঝিকরগাছায় যাওয়ার পথে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ঘটনাস্থলে নাজমুস সাকিব নিহত হন। তার সঙ্গে থাকা ফাইম গুরুতর আহত হযন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে ফাইমের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান বলেন, ‘এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত ফাহিমকে ঢাকা স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ফাহিমের মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’