× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁওতাল হত্যা

এমপি অধ্যক্ষ কালামের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ২০:২৩ পিএম

এমপি অধ্যক্ষ কালামের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি দশ বছরেও। বর্তমানে সাঁওতালদের বাড়িতে হামলা-ভাঙচুর করছে ভূমিদস্যুরা। এতে ক্ষোভ ও প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে সাঁওতালরা।

তারা সাঁওতাল পল্লীতে সশস্ত্র হামলা, নিপীড়ন, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার মামলায় আসামি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে থেকে বিক্ষোভ-মিছিল বের হয়ে শহর ঘুরে আসে। তারপর প্রতিবাদ সমাবেশ করে সাঁওতালরা। সমাবেশে সম্প্রতি ব্রিটিশ সরেনের বাড়িতে আগুন দেওয়া ভূমিদস্যুদের বিচারের দাবিও জানানো হয়। প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ। এতে ২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনার করুণ কাহিনী উল্লেখ করে বক্তারা বলেন, আহতরা উপযুক্ত চিকিৎসার অভাবে কেউ পঙ্গু, কেউ শরীরে গুলির স্প্লিন্টার নিয়ে অসহ্য যন্ত্রণায় কর্মক্ষমতা হারিয়ে জীবন কাটাচ্ছে। 

তারা বলেন, শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যার ঘটনার পর থমাস হেমব্রম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্ত বিচার হওয়া তো দূরের কথা মামলার আসামি আবুল কালাম আজাদ, বুলবুল আকন্দসহ অন্যান্য আসামি কেউই গ্রেপ্তার হয়নি। 

এ ছাড়া সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারের সাঁওতালদের বসবাসকৃত ১ হাজার ৮৪২ একর পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। বক্তারা আরও বলেন, অতিসম্প্রতি ভূমিদস্যুরা ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। তারা ব্রিটিশ সরেনের বৃদ্ধ মাকে মারপিট করে গুরুতর আহত করেছে। এদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেনÑ সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, আইনজীবী আলী প্রামাণিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা