× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরদীতে মহিলা শ্রমিক লীগ নেত্রী নাসিমা গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম

নাসিমা বেগম।

নাসিমা বেগম।

পাবনার ঈশ্বরদীতে মহিলা শ্রমিক লীগ নেত্রী নাসিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ দেখে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মধ্য অরোনকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে নাসিমা বেগম ও বিকাল ৪টায় বাঘইল এলাকা থেকে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাসিমা বেগম ওই এলাকার আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রাজু আহম্মেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, ৫ আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। বোরকা পরে নাসিমা বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে ধরে ফেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, হামলা মামলায় নাসিমা বেগম ও রাজু আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা