কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। প্রবা ফটো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন হবে ইসলামী দলগুলোর ঐক্যের ভিত্তিতে। ইতোমধ্যে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আমাদের আলোচনা চলছে।’
শনিবার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট মডেল
উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য
তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সর্বগ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক
সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে। ২০১৪ সালে একতরফা, ২০১৮
সালে রাতের ভোট ও ২০২৪ সালে নিজেরা নিজেরা ডামি নির্বাচন করেছে। বিগত তিনটি নির্বাচনে
মানুষ ভোট দিতে পারেনি। ভোটকে আমেজহীন করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী শক্তিকে
গুম-খুন মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা করেছে। কিন্ত তাদের সে স্বপ্ন পূরণ
হয়নি। দেশের ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে।
অধ্যাপক মুজিব বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ভোট ও ভাতের
অধিকার প্রতিষ্ঠা করা এবং বৈষম্যমূলক দেশ গড়া। কিন্তু মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এক দলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ। শুধু তাই নয়, চারটি
সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছে।
উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান
বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জামায়াতে ইউরোপীয় ইউনিয়ন মুখ্যপাত্র ব্যরিস্টার আবু বকর মোল্লা।