× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে ১৬ বছর পর লটারিতে ঠিকাদার বাছাই

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৮ পিএম

গৌরনদীতে ১৬ বছর পর লটারিতে ঠিকাদার বাছাই

১৬ বছর পর বরিশালের গৌরনদীতে লটারির মাধ্যমে ঠিকাদার বাছাই করা হয়েছে। জানা গেছে, সরিকল ও বাটাজোর ইউনিয়নের দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা হবে।

এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা। ২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এইচবিবি প্রকল্পের আওতায় এ কাজ হবে। এ-সংক্রান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এক মাস আগে দরপত্রের আহ্বান করা হয়।

গত ৬ জানুয়ারি ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৪৯টি দরপত্র জমা পড়ে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে গত বুধবার দুপুরে উপজেলা হলরুমে সবার সামনে লটারির মাধ্যমে ঠিকাদার চূড়ান্ত করা হয়। এ সময় ইউএনও আবু আবদুল্লাহ খান, প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিনসহ শতাধিক ঠিকাদার উপস্থিতি ছিলেন। লটারিতে বনলতা এন্টারপ্রাইজ ও শরীফ এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে। 

লটারি বিজয়ী বনলতা এন্টারপ্রাইজের মালিক জহুরুল ইসলাম জহির বলেন, সবার সামনে লটারির মাধ্যমে ঠিকাদার ঠিক করায় খুশি হয়েছি। আমি কাজ পাওয়ায় ভালো লাগছে। লটারিতে হেরে যাওয়া একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলেন, দরপত্র জমা দিয়ে লটারিতে অংশ নিয়েছি। লটারি হওয়ায় ঠিকাদার নিয়োগে অনিয়ম হয়েছে, তা বলার সুযোগ নেই। ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, এ উপজেলায় যোগ দেওয়ার পর থেকে স্বচ্ছতার সঙ্গে সেবা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পে ঠিকাদার নিয়োগে লটারি করা হয়েছে। এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বলে আশা করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা