× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুর (বিরল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষক আল- আমিনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। পরে আল-আমিন ছেড়ে দেয় বিএসএফ। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।  

আজ সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে আল-আমিন। এ সময় বিএসএফের সদস্যরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে বিষয়টি আল-আমিনের পরিবারের সদস্যরা বিজিবিকে জানান। পরে সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে আল-আমিন ছেড়ে দেয় বিএসএফ।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা