× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় জন্মদিনেই প্রাণ গেল শিশু সাদিবের

সাঁথিয়া-বেড়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম

সড়ক দুর্ঘটনায় জন্মদিনেই প্রাণ গেল শিশু সাদিবের

পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিব নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় অটোরিকশার যাত্রী সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পনের উপজেলা প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতি হওয়ায় অটোরিকশার চালক সাঁথিয়ার লক্ষীপুর গ্রামের জয়েন খাঁ মোল্লার ছেলে মাহতাব উদ্দিনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের কাছে সাদিব সড়ক পার হওয়ার সময় অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদিবকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ সময় অটোরিকশাটি  সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ছয়জন যাত্রী আহত হন।

নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন জানান, আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল কিন্ত পালন করা হলো না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা