× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১১:৫১ এএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১২:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটপারে আটকে যাওয়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোটবড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা