× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৭ পিএম

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামালকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পাটিখালঘাটা বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। ইউপি সদস্য, স্থানীয় ও বিএনপির নেতারা এতে অংশ নেন।

এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামালের দুর্নীতি-অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির বিচার করতে হবে। চেয়ারম্যানের পদ থেকে তাকে দ্রুত সরিয়ে দিতে হবে।

এ সময় পাটিখালঘাটা ইউপির সংরক্ষিত আসনের সদস্যসহ আট সদস্য উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য অলিউল ইসলাম, ছগির হোসেন, মঞ্জু আক্তারসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আল হেলাল জমাদ্দার ও সুলতান বেপারী প্রমুখ। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য সই করে একটি অনাস্থাপত্র জমা দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা