সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম
নিহত ছানোয়ার হায়দার। প্রবা ফটো
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের সরিষাবাড়ী রেলওেয়ে স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছানোয়ার হায়দার নামে এক যুবক আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশীষ
কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তি ছানোয়ার হায়দার নীলফার্মারী জেলার সৈয়দপুর উপজেলার
নয়াটোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ‘বন্যায় ক্ষতিগ্রস্থ
গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প’-এ কার্য-সহকারী
পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন।
পুলিশ কর্মকর্তা আশীষ কুমার দে বলেন, ‘সকালে ট্রেনে
ঝাঁপ দিয়ে ছানোয়ার হায়দার নামে এক ব্যাক্তি আত্নহত্যা করেছেন। পরে মরদেহ উদ্ধার করে
জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি।
লোকটি এক নম্বর রেললাইনের পার্শ্বে দাঁডিয়ে ছিলেন। রেলস্টেশনে প্রবেশের কিছু দূরে চলন্ত
ট্রেনে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।’
উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দপ্তরে
কর্মরত কার্য-সহকারি (অস্থায়ী) পদে কর্মরত ছিলেন ছানোয়ার হায়দার। পরিবার সূত্রে জানতে
পারলাম পারিবারিক কলহের জেরে তিনি আত্নহত্যা করেছেন।’