× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে মুড়ানো হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দিয়েছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশের বিল থেকে মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ওইদিন সকালে বিলের মধ্যে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এ ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পটিয়া থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। 

দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে পৌঁছান।

ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে তার লাশ এ নির্জন এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোন স্থানে হত্যা করে এখানে মরদেহ ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ব্ধতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। ঘটনার তদন্তের কাজ চলছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা