× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে বিচ্ছেদের পর এলজিইডি কর্মচারীর আত্মহত্যা

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম

বিয়ে বিচ্ছেদের পর এলজিইডি কর্মচারীর আত্মহত্যা

স্ত্রী তালাক দেওয়ার এক সপ্তাহ পর  সানোয়ার হায়দার নামে এক এলজিইডির কার্যসহকারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা এবং স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে সানোয়ারের দাম্পত্য কলহ চলছিল। ৭-৮ দিন আগে তাদের বিচ্ছেদ হয়। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

তারা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সানোয়ার রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন এলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা