× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে পাচারকালে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৯ পিএম

জব্দকৃত বইগুলো ২০২৫ সালে এনসিটিবির বিনামূল্যে বিতরণের ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের। প্রবা ফটো

জব্দকৃত বইগুলো ২০২৫ সালে এনসিটিবির বিনামূল্যে বিতরণের ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের। প্রবা ফটো

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় ৯ হাজার পাঠ্যবই পাচারকালে জব্দ করেছে পুলিশ। এ সময় এক বই পাচারকারীকে আটক করা হয়। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জব্দকৃত বইগুলো ২০২৫ সালে এনসিটিবির বিনামূল্যে বিতরণের ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের।

আটককৃত পাচারকারী হলেন- মো. মাইদুল হোসেন। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে কুসুমহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০২৫ সালের এনসিটিবির বিনামূল্যে বিতরণের ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় বই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মাইদুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বইগুলো বহনকারী ট্রাকের চালক সজল বলেন, ‘কুড়িগ্রাম রৌমারী উপজেলার বাজার এলাকার সংঘবদ্ধ পাঠ্যবই পাচারকারী দলের সদস্যরা আমার ট্রাকটি ঢাকায় বই নিয়ে যাওয়ার জন্য ভাড়া করে। তারা চালানপত্র না দেওয়ায় আমার সন্দেহ হয়। এর পর বিষয়টি স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে জানাই।’

বই জব্দ হওয়ার ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের ধারণা, সরকারকে বেকায়দায় ফেলতে বই পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, ‘এ ঘটনায় শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা