× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৫:২৪ পিএম

হিলির সবজি বাজার। প্রবা ফটো

হিলির সবজি বাজার। প্রবা ফটো

দিনাজপুরের হিলি বাজারে কমে গেছে প্রতিটি সবজির দাম। চলতি মৌসুমে কৃষকের শীতকালীন রবি শস্যের ফলন বেশি হওয়ায় দাম নাগালের মধ্যে বলছেন ব্যবসায়ীরা। এদিকে একেবারে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ ব্যবধানে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিলো ২৫ টাকা আজ তা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, ৩০ টাকা শিম ১০ টাকা কেজি, ২০ টাকা ফুলকপির পিচ ৫ টাকা পিচ, ২৫ টাকা বাঁধাকপির পিচ ৫ টাকা পিচ, ২৫ টাকার আলু ১৪ টাকা কেজি, ৪০ টাকার গাজর ২৫ টাকা, ২৫ টাকার শসা ১৫ টাকা, ৩০ টাকার পেঁপে ২০ টাকা, ৫০ টাকার মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, ৪০ টাকা কাঁচামরিচ ২০ টাকা কেজি ৩০ টাকা টমেটো ১০ টাকা কেজি ও ৫০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মাঝে। 

হিলি বাজারে সবজি ব্যবসায়ী তারেক হোসেন বলেন, আলু, শিম, বেগুন সহ সব ধরনের সবজির দাম কমে গেছে। সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আছে সব সবজির দাম। 

হিলি বাজারে সবজি কিনতে আসা আতিকুর রহমান বলেন, বর্তমান আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ অনেক ভাল আছি। প্রতিটি সবজির দাম এতো কম যা আমাদের অনেক উপকার হচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভর্তি হত না। আজ ৫০ টাকার সবজিতে ব্যাগ ভরে যাচ্ছে। আজ আলু কিনলাম ১৫ টাকা কেজি। যে আলুর কেজি ছিল ১০০ টাকা কেজি।

কৃষক হারেজ মোল্লা বলেন, আমার বাড়ি পলি অঞ্চলে। সারা বছর সবজি চাষ করে চলি। আমার তিন বিঘা জমি আছে। এই জমিগুলোতে সব ধরনের সবজির চাষ করি। কিছুদিন আগেও আলু, বেগুন, গাজর, মুলাই সহ সব ফসলের দাম খুবি ভাল পাইছিলাম। বর্তমান প্রতিটি সবজির দাম একেবারে কমে গেছে। আলুর দাম তো খুবি কম। যে আশা করে আলু চাষ করেছিলাম, সেই আশা আর পুরন হবে না। তবে আল্লাহ দিলে এবার সব ফসলের ফলন খুবি ভাল হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা