× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলগাছীতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সর্বস্ব ছিনতাই, ৭ দুর্বৃত্ত গ্রেপ্তার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:২০ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:২৫ পিএম

বদলগাছীতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সর্বস্ব ছিনতাই, ৭ দুর্বৃত্ত গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের ব্যবসায়ী  মো. নুর ইসলাম। তিনি জাবারিপুর বাজারের ওষুধ, নগদ ও বিকাশের ব্যবসা করেন। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। 

জাবারিপুর বাজারের তিন মাথা মোড়ে এলে পুলিশ পরিচয় দিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ও মোটসাইকেল ছিনতাইয়ে নেওয়া হয়। এ ঘটনায় নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য জানান। 

অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ৩ জানুয়ারী রাত ৮ টার দিকে ব্যবসায়ী নুর ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তার সর্বস্ব লুটে নেয়। এসময় তার কাছে থাকা ৩৭ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনাতই করে পুলিয়ে যায় দুর্বৃত্তরা। 

এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার নুর রইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় রাতেই মামলা দায়ের করেন। এ মামলার সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে চার জেলায় ঝটিকা অভিযান চালিয়ে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।  নওগাঁর বদলগাছী উপজেলার পলাশ কুমার পাহান, একই উপজেলার দেব্রাইল গ্রামের রাজুর হোসেন, ইউসুফ আলী ও শরিফুল ইসলাম ওরফে শাকিল, বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর এলাকার শতদল কুমার বসাক, একই উপজেলার বশিপুর সরদার পাড়ার রাসেল হোসেন, গাইবান্ধা উপজেলার সাঘাটা উপজেলার রাসেদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে পলাশ কুমার পাহান, শতদল কুমার বসাক ও রাসেল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন। এ জন্য তাদের আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যরা জবানবন্দি দিতে অস্বীকার করায় তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। 

গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা