× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ

বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য এ বছর নেত্রকোণার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন বরেণ্য কবি ও সাংবাদিক হাসান হাফিজ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেন নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। 

তারা জানান, আগামী পহেলা ফাগুনে (১৪ ফেব্রুয়ারি) জেলা শহরের বকুলতলায় দিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে আনুষ্ঠানিকভাবে কবি হাসান হাফিজের হাতে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হবে।

এ সময় জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান ও সূফি কবি এনামূল হক পলাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতি বছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। 

নেত্রকোণা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা এ উৎসবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় এ বছর আগামী পহেলা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য দেশের অন্যতম প্রধান কবি ও সাংবাদিক হাসান হাফিজকে মনোনীত করা হয়েছে।

কবি হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে প্রায় ২০০’র মতো গ্রন্থ রচনা করেছেন। 

হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। তিনি বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলাদা আলাদাভাবে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে বেছে নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা