× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসুফপুর ডিগ্রি কলেজে

অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:০৩ পিএম

অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাজশাহীর চারঘাটে চাঁদা না পেয়ে কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অধ্যক্ষের কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা।

এ ঘটনায় মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে ইউসুফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মো. রোকনুজ্জামান চারঘাট পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ভ্যানযোগে চারঘাট বাজারে আসার পথে মুক্তারপুর এলাকায় পথরোধ করেন রোকনুজ্জামান, আব্দুর রাজ্জাক ও তিতাস নামে তিন ব্যক্তি। তারা অধ্যক্ষকে লাঞ্ছিত করে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেন। ব্যাগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের কলেজের তিনটি চেকবই, রেজল্যুশন ও নোটিস খাতা ছিল। এ সময় অধ্যক্ষের ব্যক্তিগত সোনালী ব্যাংকের একটি ফাঁকা চেকেও জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এ ছাড়া দুটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকাও ছিনিয়ে নেন তারা। 

অভিযুক্ত মো. রোকনুজ্জামান বলেন, ‘কলেজের জমিসংক্রান্ত চারটি মামলা করেছি, সেগুলো বিচারাধীন। তবে তালা আমি লাগাইনি, অধ্যক্ষকে লাঞ্ছিত কিংবা ছিনতাইও করিনি। কয়েকজন ব্যক্তি রাস্তায় অধ্যক্ষকে হেনস্থা করে চেক ও ফোন কেড়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে আমার কাছে রেখেছি। সময়মতো সেগুলো ফেরত দেওয়া হবে।’ চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চেক ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা