× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় বাল্ক‌হে‌ডের ধাক্কায় নৌকাডু‌বি, এক জে‌লে নি‌খোঁজ

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৪:১৩ পিএম

নিখোঁজ দুলালের স্বজনদের আর্তনাদ। ছবি: সংগৃহীত

নিখোঁজ দুলালের স্বজনদের আর্তনাদ। ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদী‌তে এক‌টি বালুবা‌হী বাল্ক‌হে‌ডের ধাক্কায় এক‌টি মাছ ধরার নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এতে এক জে‌লে নি‌খোঁজ হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে সদর উপ‌জেলার শিবপুর মাছঘাট এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নি‌খোঁজ জে‌লে হলেন- মো. দুলাল। তিনি ভোলা সদর উপ‌জেলার শিবপুর ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের মো. নুরুল ইসলা‌মের ছে‌লে।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন বিষয়টি নি‌শ্চিত করেছেন।

স্থানীয় জে‌লেরা ও নি‌খোঁ‌জের প‌রিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বি‌কালের দি‌কে দুলাল মা‌ঝি ভোলার খাল মৎস‌্য ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এক‌টি নৌকা নি‌য়ে মাছ শিকা‌রে না‌মেন। প‌রে সন্ধ‌্যার একটু প‌রে সে নৌকা নি‌য়ে তীরের দি‌কে ফির‌ছি‌লেন। ওই সময় অন্ধকার নদী‌তে এক‌টি বাল্ক‌হেড তার নৌকা‌কে ধাক্কা দি‌লে সে নদী‌তে প‌ড়ে নি‌খোঁজ হন।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন উদ্দিন বলেন, ‘খবর পে‌য়ে আমা‌দের নৌ পু‌লিশসহ কোস্টগার্ড, ফায়ার সা‌র্ভিস সদস‌্যরা মি‌লে নি‌খোঁজ জে‌লে‌কে উদ্ধারে কাজ কর‌ছি। নৌকা উদ্ধার হ‌য়ে‌ছে। এছাড়া ওই বাল্ক‌হেড‌কে আটকের চেষ্টা চল‌ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা