× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে আবারও বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৫ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৫১ পিএম

জয়পুরহাট সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। প্রবা ফটো

জয়পুরহাট সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। প্রবা ফটো

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে গোপনে প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দিলে তারা কাজ বন্ধ রেখে চলে যান। পরে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবির জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাব পিলার পর্যন্ত আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সরঞ্জাম আনেন বিএসএফের সদস্যরা। একপর্যায়ে তারা প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া নির্মাণ করেন । স্থানীয়রা বিষয়টি বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণকাজে বাধা দেন। বিএসএফ সদস্যরা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ স্থগিত করে চলে যান। 

এ বিষয়ে প্রতিবাদ জানাতে বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি হাটখোলা বিওপির নায়েব সুবেদার শাজাহান আলীর নেতৃত্বে চার জন সদস্য ও বিএসএফ চকগোপাল ক্যাম্প কমান্ডার জিতেন্দ্র কুমারের নেতৃত্বে তিনজন সদস্য সীমান্ত ২৮১ নম্বর মেইন পিলারের ৩৫ নম্বর সাব পিলার এলাকায় পতাকা বৈঠক করেন।

কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘তারা (বিএসএফ) ভুল স্বীকার করেছে, এটা আর করবে না জানিয়েছে। তারা কিছু অংশ বেড়া দিয়েছিল, সেটি ওঠানোর ব্যাপারে বলা হয়েছে। তারা বলেছে এটি কোম্পানী পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারবে না, অধিনায়ককে বিষয়টি জানাবে বলেছে। আমিও তাদের অধিনায়ককে বিষয়টি অবহিত করেছি। অধিনায়ক নতুন এসেছেন, তিনি জায়গাটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেয়েছেন। আমরা একটি প্রতিবাদলিপি পাঠিয়েছি।’ 

আর্ন্তজাতিক সীমান্ত আইন অনুযায়ী, সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না। আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে বার বার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। ওই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত বছরের ১৯ সেপ্টেম্বর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। গত বছরের ২১ ও ২২ সেপ্টেম্বর সোনাতলা সীমান্তের কিছু অংশে নতুন করে বেড়া দিতে চাইলে বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হলে কয়েক মাস ধরে শান্ত থাকার পর ফের আজ মঙ্গলবার বেড়া নির্মাণ করতে আসে বিএসএফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা