× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু সাঈদ হত্যা

রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিদল

রংপুর অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২১:০২ পিএম

রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিদল

আবু সাঈদ হত্যা মামলা তদন্তে রংপুরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৮ সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২০ জানুয়ারি) সকালে প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মঈনুল করীমের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাঈদকে গুলি করা হয় সে স্থানটি পরিদর্শন করে প্রতিনিধিদল।

এ ছাড়া আবু সাঈদ চত্বরের চায়ের দোকানসহ আশপাশের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন তারা। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী ও শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিনিধিদল।

প্রসিকিউটর এসএম মঈনুল করীম বলেন, বাংলাদেশের অন্যান্য মামলার গতি হিসেব করলে দেখা যায় বছরের পর বছর লেগে যায় তবুও সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট এখনও আসেনি, সেখানে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ পাওয়ার সাত দিনের মধ্যে আমরা তদন্ত শুরু করে দিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে বিচারকাজ শুরু করে দেব। সবাইকে আশ্বস্ত করতে চাই যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যা মামলার বিচারকাজ শুরু করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা