× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমোহনে পৌরকর মেলার উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩২ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

লালমোহনে পৌরকর মেলার উদ্বোধন

ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে ৪ দিনব্যাপী পৌরকর মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে পৌরশহরের চৌরাস্তার মোড়ে ‘অংশীদারত্বের মাধ্যমে অংশগ্রহণ-দৃশ্যমান হবে লালমোহন পৌরসভার উন্নয়ন’ স্লোগানে পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ করমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক শাহ আজিজ বলেন, সুষ্ঠু উন্নয়নের জন্য সবার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত। পৌর নাগরিকদের দেওয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হয়। লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি টাকার মতো বকেয়া কর রয়েছে। ২০ হতে ২৩ জানুয়ারির মধ্যে করমেলায় বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের ওপর ১৫% রিবেট সুবিধা দেওয়া হবে।

পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এর মধ্যে বেসরকারি হোল্ডিংয়ে প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিংয়ে প্রায় ৩ কোটি টাকার মতো বকেয়া আছে। সরকারি বেসরকারি হোল্ডিং মালিকদের বছরের পর বছর করখেলাপি রয়েছে। এজন্য ১৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করেন, তা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা