× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট দাবিতে পরিবহন শ্রমিক সমাবেশ

সিলেট অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩১ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম

আট দাবিতে পরিবহন শ্রমিক সমাবেশ

সিলেটে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে সমাবেশে যোগ দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপকমিটির কয়েক হাজার শ্রমিক।

পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের ন্যায্য ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ দাবি পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে শ্রমিকরা ক্ষুব্ধ। আগামী ১ ফেব্রুয়রির মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরের দিন থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।

পরিবহন শ্রমিকদের ৮ দফা দাবি হলোÑ সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে, ট্রাফিক পুলিশসহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে, মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে, বিভিন্ন যানবাহনের শ্রেণিবিন্যাসকৃত ২০২৩ ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে, সিলেটের সকল সিএনজি-চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘসূত্রতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএর সকল দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সকল ধরনের জটিলত দূর করতে হবে।

এ ছাড়া সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে, প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারিচালিত রিকশা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে ও নগরীর সকল ছোট গাড়ির পার্কিংয়ের স্থান দেওয়ার দাবি জানান বক্তারা।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন সম্পাদক ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মুহিম, সহসভাপতি আব্দুল আলীম ভাসানী, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ প্রমুখ সামবেশে বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা