× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য ক্লোজড

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম

চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য ক্লোজড

ট্রাকচালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার এক এসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার রাত দেড়টার দিকে উপপরিদর্শক (এসআই) শুক্কুর, কনস্টেবল জাহিদ ও নিরবকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ফেনী শহরের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, রবিবার রাতে বন্ধুরা সবাই একসঙ্গে স্থানীয় দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটি বাঁশভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়াল। এ সময় সড়কে পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই ট্রাকচালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে অটোরিকশার চালককে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে তিনি স্বীকার করে বলেন, পুলিশের কথামতো তিনি ট্রাকচালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে ২০০ টাকা নিয়েছেন।

একপর্যায়ে স্থানীয় জনতা শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তাদের আটকে রেখে চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা