× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নুর মোহাম্মদ নয়ন। প্রবা ফটো

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নুর মোহাম্মদ নয়ন। প্রবা ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী মৌমিতা আক্তার লতা হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নয়ন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, বিয়ের আট মাস পর যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী মৌমিতাকে শ্বাসরোধ করে হত্যা করেন নয়ন।

নুর মোহাম্মদ ওরফে নয়ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতা পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামের বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ বলেন, ‘২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সঙ্গে নয়নের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নয়ন। শেষ পর্যন্ত যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ মৌমিতার মরদেহ উদ্ধার এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।’ 

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এটি ন্যায়বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

মৌমিতার পরিবারের সদস্যরা রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, এ রায় সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা