× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ শ্রমিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৩:২৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১৩:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানা। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানা। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইলেকট্রনিক মিনি বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ওই কারখানার স্যাম্পল রুমে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেম্পল সুপারভাইজার রইছ উদ্দিন, সুজন মিয়া, রহিজ উদ্দিন, শুক্কুর, ইয়াসিন আলী, শাহজাহান, সুনিয়া, সারজিনা, কুলসুম, আমেনা, লিমা, রইস উদ্দিন, ইকবাল হোসেন, রনি এবং আরিফুল ইসলাম। আহতদেরকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ইয়াছিন আলীকে তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।

বিস্ফোরণে ছিন্নভিন্ন কারখানার জিনিসপত্র। প্রবা ফটো

আহত সুইং রিসিভম্যান শাহজাহান বলেন, কারখানার উৎপাদন শেডের প্রবেশ ফটকের পাশে মিনি বয়লারের অবস্থান। সকাল ৯টার দিকে সেম্পল বিভাগের মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ ঘটে। বয়লার বিস্ফোররিত হয়ে পুরো ঘরের যন্ত্রাংশ ছড়িয়ে পড়লে জানালার থাই গ্লাস, আলমিরা, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। কাঁচের আঘাতে এবং দৌঁড়ে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিক তাইজ উদ্দিন ও কামাল হোসেন বলেন, আমরা সকালে কাজ করছিলাম। হঠাৎ স্যাম্পল সেকশন থেকে বিকট শব্দ পাই। পরে শুনি বিস্ফোরণ হয়ছে। কারখানার উপরের টিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে গেছে। ভাঙ্গা গ্লাসের কাঁচ লেগে বেশ কয়েকজন আহত হন।

আল হেরা হাসপাতালের চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমাদের হাসপাতালে আহত কয়েকজনকে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তেমন বড় ধরনের আঘাতপ্রাপ্ত হননি।


কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন,
স্যাম্পল রুমের মিনি বয়লার অপারেটর সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেন। মেশিন পানি না নেওয়ায় বয়লার হিট হয়ে স্টিম বিস্ফোরণ ঘটে। ট্যাংকিতে পানি না থাকার কারণে অথবা মোটর পানি টানার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইমতিয়াজ আলম বলেন, বয়লার বিস্ফোরণে ১৫ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। কারখানার পক্ষ থেকে প্রত্যেককের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় সকালে বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা