× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:০৪ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার সময় আলমডাঙ্গা তাঁতি শেডের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মাহাবুল হক ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল হক রাত ৮টার দিকে ৮-১০ জনকে সঙ্গে নিয়ে তাঁতি শেডের পাশে চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি মাথায় হেলমেট পরা অবস্থায় চড়াও হয়ে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মারে। ঘটনার পরপরই সেই দুর্বৃত্ত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুযাডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। 

আলমডাঙ্গা থানার ওসি মামুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। সিসিটিভির ফুটেজ পেয়েছি। তবে হেলমেট থাকায় হামলাকারীকে চেনা যাচ্ছে না। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

মাহাবুল হককে কুপিয়ে জখমের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার জোয়ার্দার ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওলটু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কনক, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি জহুরুল হক মামুন, সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রিন্স প্রমুখ। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা