× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচ্ছন্নতাকর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:১৩ পিএম

পরিচ্ছন্নতাকর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মী ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মী ছাঁটাই বন্ধ ছাড়াও বর্ধিত বেতন কার্যকর, মৃত ব্যক্তির পরিবারকে অনুদান চালু, যোগ্যতা অনুযায়ী শূন্য কোটায় চাকরি স্থায়ী করার দাবি জানানো হয় মানববন্ধনে।

রবিবার (১৯ জানুয়ারি) নগর ভবনের সামনে এ কর্মসূচি পালন করে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন। 

মানববন্ধনে সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের নেতা ও ছাঁটাই হওয়া শ্রমিকরা বক্তব্য দেন। বক্তারা বলেন, কোনো ধরনের নোটিস ছাড়াই বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের পুনর্বহাল করতে হবে। এ ছাড়া গত ১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত বকেয়া বেতন প্রদানের দাবিও জানান তারা। বক্তারা আরও বলেন, সরকারি সুবিধা থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। 

এদিকে, বিসিসি শ্রমিকদের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও। শিক্ষার্থীরা বলেন, শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবিতে তারা পাশে থাকবেন। দ্রুত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সিটি করপোরেশন যাতে কাজ করে, সেই দাবিও জানান তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা