× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধতা কমানোর ‘কর্মপন্থা নির্ধারণে’ চট্টগ্রামে তিন উপদেষ্টা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২১:১৮ পিএম

চট্টগ্রামে পরিদর্শনকালে উপদেষ্টারা। প্রবা ফটো

চট্টগ্রামে পরিদর্শনকালে উপদেষ্টারা। প্রবা ফটো

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কর্মপন্থা নির্ধারণে’ চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও খাল পরিদর্শনে গেছেন অন্তবর্ন্তী সরকারের তিন উপদেষ্টা। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে বহদ্দারহাট এলাকার বারইপাড়া খাল পরিদর্শন করেছেন এই তিন উপদেষ্টা।

তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তাদের সাথে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শনের পর বহদ্দারহাট এলাকার বারইপাড়া খাল খনন কার্যক্রম এবং আশপাশের খাল-নালার পরিস্থিতি পরিদর্শন করেন।

উপদেষ্টা ও সিটি মেয়র জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় চারজন উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের একটি টিম কাজ করছে। জলাবদ্ধতা নিরসনের জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে চট্টগ্রামের সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি টার্গেটও সংস্থাগুলোকে দেওয়া হবে। পূরণে ব্যর্থ হলে সংস্থাগুলোকে জবাবদিহি করতে হবে।

জানা যায়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় গঠিত টিমে রয়েছেন- অন্তবর্ন্তী সরকারের চারজন উপদেষ্টা- মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফারুক-ই-আজম বীরপ্রতীক।

এ সময় চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত মেগাপ্রকল্প বাস্তবায়নকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বপ্রাপ্তরা উপদেষ্টাদের সার্বিক কার্যক্রম অবহিত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ চট্টগ্রামের বিভিন্ন সেবা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা