× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৭ দিন পর সেফটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে সদর উপজেলার বাধপুকুরিয়া গ্রামের নির্মানাধীন বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ জানুয়ারি বাড়ির পাশ থেকে নিখোঁজ হন রুবেল হোসেন। তিনি বাধপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিখোঁজের পর রুবেলকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

তারা জানান, শনিবার গ্রামের নির্মানাধীন একটি বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে সেফটিক ট্যাংকের ঢাকনা খুলে রুবেলের মরদেহ দেখতে পান নির্মাণ শ্রমিকরা। খবরে পেয়ে পুলিশে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়ন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা